Inheritance Law 1 min read

মুসলিম আইনে সম্পত্তিতে নারীর অধিকার

মুসলিম আইনে সম্পত্তিতে নারীর অধিকার

আমাদের পুরুষতান্ত্রিক সমাজে বর্তমান সময়েও অন্যায় ভাবেসম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে নারীরা। সমাজ ব্যাবস্থা নারীদেরকে এখনো ন্যায় বিচার ও ন্যায্য অধিকার দিতে ব্যার্থ্য। আমাদের গ্রামীণ সামজে এখনো অনেক নারী উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে।

সাধারণত মুসলিম আইন অনুযায়ী বাবার সম্পত্তিতে একজন ছেলে সন্তান যে সম্পদের ভাগ পায়, কন্যা সন্তান তার অর্ধেক ভাগ পায়। বাবা – মা সহ অন্যন্য সম্পর্ক হতেও নারীরা সম্পত্তির ওয়ারিশান ভাগ পেয়ে থাকে। নারীদের বিভিন্ন অধিকার সম্পর্কে জানাতে আজকের এই আয়োজন।

দেনমোহরের অধিকার

মুসলিম আইন অনুযায়ী একজন মুসলিম নারী বিয়ের পর স্বামীর কাছ থেকে দেনমোহর বাবদ একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ পেয়ে থাকে। যা স্বামীকে অবশ্যই বিয়ের আগে অথবা বিয়ের পরে পরিশোধ করতে হয়। অন্যথা স্ত্রী তা যেকোনো সময় আইন অনুযায়ী আদায় করতে পারবে।

কোনো কারণে স্বামী জীবিত অবস্থায় পরিশোধ করে যেতে না পারলে তার মৃত্যুর পর তার সম্পত্তি থেকে তা পরিশোধ করতে হয়। এই অধিকার ইসলাম নারীকে দিয়েছে, তা প্রত্যাখান করার কোন সুযোগ নেই।

ছবি: সাংকেতিক

ভরণ পোষণের অধিকার

মুসলিম আইন অনুযায়ী বিয়ের পর নারীদের যাবতীয় খরচের দায়-দায়িত্ব পুরুষের ওপর বর্তায়। পুত্রসন্তান উপার্জনক্ষম হলে তার ওপর সংসারের যাবতীয় দায়দায়িত্ব এসে পড়ে। আর সে যখন স্বামী তখন তাকে স্ত্রীর ভরণপোষণ দিতে হয়, সে যখন বাবা তখন তাকে তার ছেলেমেয়েদের ভরণপোষণ দিতে হয় এবং মেয়েদের বিয়ের ব্যবস্থা করতে হয়।

আরো পড়ুন:

তালাক দেওয়ার বৈধ নিয়ম
জমির ১৫ প্রকার দলিল সহজে চেনার উপায়
জমি বেদখল হলে কী করবেন
মামলা থাকলে কি চাকরী হয়?
জাতীয় পরিচয়পত্র সংশোধন সম্পর্কিত ২০ টি কমন প্রশ্ন-উত্তর 

যখন সে ভাই তখন ছোট ভাইবোনদের ভরণপোষণ এবং অবিবাহিত বোনদের বিয়ের ব্যবস্থা করতে হয়। এ ছাড়া আমাদের দেশে মা-বাবার ভরণপোষণ নিয়ে আলাদা আইনও রয়েছে। ইসলাম ধর্মে এসব দায়দায়িত্ব থেকে নারীকে অব্যাহতি দিয়ে শুধু তা পুরুষের ওপরই অর্পণ করা হয়েছে। অপরদিকে কন্যা সন্তানের বেলায় এসব দায়িত্ব পালন করা ঐচ্ছিক ব্যাপার। নারীরা এসব দায়িত্ব পালন না করলেও তাকে বাধ্য করা যায় না।

উত্তরাধিকারীর ক্ষেত্রে

একজন পুরুষ হিসাবে উত্তরাধিকারসূত্রে শুধু মা-বাবার সম্পদ থেকেই অংশ পায়। অপরদিকে একজন নারী সন্তান হিসেবে মা-বাবার কাছ থেকে, এবং বিয়ের পর স্বামী মারা গেলে স্ত্রী হিসেবে স্বামীর কাছ থেকে, মা হিসেবে সন্তানের কাছ থেকে সম্পত্তির অংশ পায়।  নারীদের ওয়ারিশান সব দিক বিবেচনা করলে নারীরা একজন পুরুষের চেয়ে বেশী সম্পত্তির উত্তারাধিকার হয়।

মুসলিম আইনে নারীদের সম্পত্তির যে অধিকার রয়েছে তা সঠিকভাবে বাস্তবায়ন করা হলে কোনো নারী উত্তরাধিকার সম্পত্তিতে বঞ্চিত হবে না। আমাদের দেশে বেশির ভাগ মুসলিম নারী আইন অনুযায়ী প্রাপ্য অধিকার পায় না। এতে স্বামী মারা গেলে বা বিবাহ বিচ্ছেদ হলে তাদের অনেক কষ্ট ভোগ করতে হয়। এখনো গ্রামের অনেক নারী, এমনকি শহরেও বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয় নারীরা।

LET US HELP YOU-

Consult with our Specialist Lawyer

ADV Matin Sarkaer Mishuk

Phone- 01929125100

E-mail – ranamishuk@gmail.com

See Credentials: Linkedin Portfolio

AIN BISHAROD– (A Legist Law Firm)

উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির বন্টন, নামজারী বা বাটোয়ারা দলিলের কাজে দেখুন আমাদের প্রপার্টি ল সার্ভিস।

Share:
LinkedIn WhatsApp
Author & Legal Counsel

Adv. Matin Sarkaer Mishuk

Matin Sarkaer Mishuk is a registered property lawyer of Bangladesh Supreme Court and expert at Real Estate & Property Law, Land Documents Vetting, Property Disputes, Management of private and Leasehold properties (RAJUK, MoHPW & NHA), Banking Law, Law of Inheritance and other matters with civil nature.

View All Articles by Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *